বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হাটহাজারীতে ডেভিড ইমনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি,৭ সহযোগী গ্রেফতার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ কক্সবাজারে ফিফার অর্থায়নে নির্মিত হচ্ছে বাফুফের আর্ন্তজাতিক মানের টেকনিক্যাল সেন্টার, জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময়

দিনাজপুর-৬ আসনে বিএনপি সহ ৬ জনের মনোনয়ন বৈধ, বাতিল ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর,ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে দাখিল করা আটটি মনোনয়নপত্রের মধ্যে ৬ টি বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ভোটার সমর্থক ফরমে ত্রুটির কারণ দেখিয়ে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ ও আরেক স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল্লাহ। গত রবিবার (০৪জানুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাইবাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবু জাফর মোঃ জাহিদ হোসেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম,আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টী) কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার সানি আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা (দক্ষিণ) সভাপতি নুর আলম সিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী রেজাউল হক এবংবাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদের জেলা সদস্য আব্দুল হাকিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান, বাতিল হওয়া প্রার্থীর জন্য নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিলের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews