মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

আমেরিকা কারও সম্পত্তি নয়: মেক্সিকোর প্রেসিডেন্ট

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :  আমেরিকা মহাদেশ কোনো শক্তির মালিকানাভুক্ত নয় বলে মন্তব্য করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। সোমবার তিনি এ কথা বলেন।

এর আগে সামরিক অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর পশ্চিম গোলার্ধে ওয়াশিংটনের ‘প্রাধান্য’ থাকার কথা উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বামপন্থী নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সপ্তাহান্তে মনরো ডকট্রিনের হালনাগাদ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। ১৮২৩ সালে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো এই নীতি ঘোষণা করেন। এতে বলা হয়েছিল, লাতিন আমেরিকা অন্য শক্তির জন্য বন্ধ থাকবে—যার অর্থ তখন ইউরোপ।

এর জবাবে সোমবার শেইনবাউম বলেন, আমেরিকা কোনো মতবাদ বা কোনো শক্তির অধীনে নয়। এই মহাদেশ প্রতিটি দেশের জনগণের।

 

সূত্র: মেক্সিকো সিটি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews