রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’, বিক্ষোভে মাদুরো সমর্থকদের দাবি

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬



আন্তর্জাতিক নিউজ  ডেস্ক: ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে প্রায় ২ হাজার সমর্থক গতকাল রোববার কারাকাসে বিক্ষোভ করেছেন। তারা যুক্তরাষ্ট্রের বাহিনী আটক করে নিউইয়র্কের একটি কারাগারে নিয়ে যাওয়া মাদুরো ও তার স্ত্রীর মুক্তি দাবি জানিয়েছেন।

মাদুরোপন্থী আধাসামরিক সদস্য ও মোটরবাইক আরোহীদের একটি দল বিক্ষোভকারীদের সঙ্গে যোগদান করেন। বিক্ষোভকারীদের হাতে  লাল, নীল ও হলুদ রঙের ভেনেজুয়েলার জাতীয় পতাকা ছিল।

লাল জামা পরা একজন ব্যক্তির হাতে একটি প্ল্যাকার্ড ছিল, তাতে  লেখা ছিল ‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন। তার জামায় মাদুরোর পূর্বসূরি ও রাজনৈতিক গুরু, প্রয়াত সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজের ছবি ছিল।

আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’। যা গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণার প্রতি ইঙ্গিত। যেখানে তিনি বলেছেন, একটি অনির্দিষ্ট অন্তর্বর্তী সময়ে ওয়াশিংটন ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে।

আজ সোমবার মাদুরোকে নিউ ইয়র্কের আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রে কথিত কোকেন পাচারের সাথে জড়িত ‘মাদক সন্ত্রাসবাদ’ এর অভিযোগের মুখোমুখি হতে হবে।

প্রতিরক্ষামন্ত্রী  ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেছেন, মাদুরোর নিরাপত্তা দলের ‘একটি বড় অংশ’কে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, সেইসঙ্গে সামরিক সদস্য এবং বেসামরিক নাগরিকও নিহত হয়েছে, তবে তিনি কোনো সংখ্যা জানাননি।

চিকিৎসকদের একটি দল এএফপিকে জানিয়েছে,  প্রায় ৭০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে।

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews