বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি

নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৫

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬




নোয়াখালীতে ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। তবে হেভিওয়েট কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। গতকাল সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্রে ত্রæটি, তথ্যের অসঙ্গতি ও নির্বাচন বিধিমালা অনুযায়ী শর্ত পূরণ না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নোয়াখালীর ছয়টি আসনে আসনে ৮৮ জন প্রার্থীর মধ্যে ৬২জন মনোনয়নপত্র জমা দেন । তাদের মধ্যে যাচাই বাছাই শেষে আমরা মোট বৈধ আবেদন পেয়েছি ৪৭টি। এরমধ্যে বাতিলযোগ্য পেয়েছি ১৫টি। তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ১শতাংশ সমর্থক সূচক সঠিক না থাকায় বেশির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া কয়েকজনের মনোনয়ন বাতিল হয় ঋণ খেলাপির দায়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews