বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরে সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত

মনোনয়ন জমার শেষ দিনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৭ প্রার্থী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে শেষ দিনে মনোনয়নপত্র দাখিলকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে ওঠে উপজেলা চত্বর। মনোনয়ন জমার শেষ দিনে জাতীয় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট সাতজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কালিহাতী উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের কার্যালয়ে একে একে প্রার্থীরা তাঁদের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা প্রশাসন ভবন ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান মতিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাজ্জাক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী (লাঙ্গল), এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন (হাতপাখা)।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী, মো. আব্দুল হালিম মিয়া ও মোহাম্মদ শাহ আলম তালুকদার।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাচন কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কালিহাতী উপজেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে এবারের নির্বাচন হতে যাচ্ছে বহুল আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews