1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক চকরিয়া–পেকুয়া আসন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি!

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক চকরিয়া–পেকুয়া আসন

জামাল হোছাইন কক্সবাজার :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিনকে সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুল্লাহ আল ফারুক।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় তিনি চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম।
এছাড়া উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের শহীদ মহিউদ্দিন মাসুমের পিতা ফজলুল কাদেরসহ জুলাই বিপ্লবে চকরিয়ায় নেতৃত্বদানকারী ছাত্রনেতৃবৃন্দ ।
মনোনয়নপত্র জমা শেষে সংবাদিকদেরকে আব্দুল্লাহ আল ফারুক বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। তাই সকলের অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট