কক্সবাজারের চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গত রোববার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তার মো. শাহীন দেলোয়ারের হাতে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ নিজে উপস্থিত থেকে নিজ মনোনয়নপত্র জমা দেন।
এসময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না,চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইবরাহিম, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজীসহ চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা বিএনপি এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত