মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

ডিসেম্বর জুড়ে ঢাকায় ছয়টি জাতীয় অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করবেন সাংবাদিক ফয়সাল আজম অপু

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বিজয়ের মাস ডিসেম্বর ২০২৫-এর শেষ সপ্তাহজুড়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ছয়টি জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে সম্মাননা গ্রহণ করবেন সোনামসজিদ প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক ফয়সাল আজম অপু।
আগামী ২৫ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে “ভিক্টর অ্যাওয়ার্ড–২০২৫”।
এর পরদিন ২৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজিত “নেত্রজল সাহিত্য ম্যাগাজিনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা–২০২৫” অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হবে।
এছাড়া ২৭ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচা মেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে “বিজয় গোল্ডেন অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান”। একই দিনে তিনি ঢাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় সাংবাদিক সংস্থার “সাংবাদিক মিলনমেলা–২০২৫” অনুষ্ঠানে অংশ নেবেন।
পরবর্তীতে ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে অনুষ্ঠিত “বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম অ্যাওয়ার্ড–২০২৫” এবং ৩০ ডিসেম্বর ঢাকা ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়ামে আয়োজিত “বেগম রোকেয়া স্টার অ্যাওয়ার্ড–২০২৫” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সম্মাননা গ্রহণ করবেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় এসব সম্মাননা তাকে প্রদান করা হচ্ছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সোনামসজিদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখার আলম বাবু বলেন,
“আমাদের সভাপতির এই অর্জন শুধু প্রেসক্লাবের নয়, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গর্বের।”
তার এই সাফল্যে সোনামসজিদ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক সমাজ ও চাঁপাইনবাবগঞ্জবাসী আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews