মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

গৌরনদীতে ব্যতিক্রমী আয়োজনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

এবার দুই সম্প্রদায়ের দুই নেতাকে সাথে নিয়ে ব্যতিক্রমী আয়োজনে ত্রয়োদশ সজাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বরিশাল-১ আসনে নিজের মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির নেতা এম. জহির উদ্দিন স্বপন। সোমবার সকাল ১১টা ১১মিনিটে ওই নেতা তার দলের গুরুত্বপূর্ণ ৪জন নেতাসহ উপজেলা সদরের বড় হুজুর খ্যাত মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় নেতা মাওলানা কারী আব্দুল আজিজ ও হিন্দু সম্প্রদায়ের সামাজিক নেতা মনোজ গোমস্তাকে সাথে নিয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তিনি বলেন, আমরা দলীয় ডেকোরামের বাইরে গিয়ে দুই সম্প্রদায়ের দুজন ধর্মীয় ও সামাজিক নেতাকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করলাম এর দ্বারা আমরা মেসেজ দিতে চাইছি যে, আমরা দেশকে ও দেশের জনগণকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেলে আগামীতে আমরা সকল ধর্ম সম্প্রদায়ের লোকজনকে সাথে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ব। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব। মনোনয়নপত্র দাখিলকালে তার সাথে আরো উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, প্রার্থীর লিগ্যাল এইড টিমের প্রধান বিএনপি নেতা এডভোকেট কে এম রেজাউল ফিরোজ রিন্টু, সদস্য এডভোকেট এস.এম মনিরুজ্জামান। এরপর সকাল সাড়ে ১১ টায় উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগা মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বিঘ্নে স্বদেশ প্রত্যাবর্তন করায় শুকুরানা মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন গৌরনদী থানা মসজিদের পেশ ইমাম কারী
আব্দুল আজিজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews