মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রæয়ারী অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন ঘিরে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বিভিন্ন দলের সাতজন প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং একজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিভিন্ন দলের মোট ৯জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করে ছিলেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  এটিএম কামরুল ইসলামের নিকট তাঁর মনোয়নপত্র জমা দেন। এসময় উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, মো. খায়রুল আহসান মিন্টু ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান উপস্থিত ছিলেন। পরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে মনোনীত প্রার্থী মোঃ আল আমিন দেওয়ান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্র্মধসঢ়;তা এটিএম কামরুল ইসলামের নিকট তাঁর মনোয়নপত্র জমা দেন। এসময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া, উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, আলহাজ্ব দেওয়ান সফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পরে গণফোরাম মনোনীত প্রার্থী মোঃ কাজল ভুইয়া (উদীয়মান সূর্য), জনতার দল মনোনীত প্রার্থী আজম খান (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা), বাংলাদেশ খিলাফত মজলিস মনোনীত প্রার্থী রুহুল আমিন (রিকসা) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ খায়রুল হাসান (দাঁড়িপাল্লা) নিজ নিজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। বিকেলে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ডাঃ শফিউদ্দিন সরকার (লাঙ্গল) গাজীপুর রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। গণফোরামের অপর প্রার্থী ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews