মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

আবুধাবিতে আজিজ টাইপিং অ্যান্ড স্টাম্প মেকিং উদ্বোধন অনুষ্ঠানে

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভিসা চালু হওয়ার সঙ্গে সঙ্গে যেন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফারের সুযোগ দেওয়া হয়—সে বিষয়ে আরব আমিরাত সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বানিয়াস এলাকায় অবস্থিত আজিজ টাইপিং অ্যান্ড স্টাম্প মেকিং প্রতিষ্ঠানের তৃতীয় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেডের সিইও মুহাম্মদ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মুসা হেলালি, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, আবুধাবি জনতা ব্যাংকের ব্যবস্থাপক রেজাউল হক, আবু নাছের, আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম শহীদ, আব্দুর রহিম, ইকবাল সিকদারসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ মুসা হেলালি বলেন, দীর্ঘ বছর ধরে আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছে আজিজ টাইপিং অ্যান্ড স্টাম্প মেকিং। ভবিষ্যতেও অত্যন্ত সুলভ মূল্যে প্রবাসীদের সেবা দেওয়ার আশ্বাস দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews