1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেন সমর্থনে ভাটা পড়বে না, ইইউ প্রধানদের প্রতিশ্রুতি - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেন সমর্থনে ভাটা পড়বে না, ইইউ প্রধানদের প্রতিশ্রুতি

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা বলেছেন, ইউক্রেন সমর্থনে কোনও ভাটা পড়বে না।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেন ও আন্তোনিও কস্তা গতকাল শনিবার এই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।

‘আজ রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকের আগে জেলেনস্কি কয়েকজন নেতার সঙ্গে এক ফোনালাপে অংশ নেন।’

গতকাল শনিবার জেলেনস্কি হ্যালিফ্যাক্সে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথেও বৈঠক করেছেন।

ভন ডার লেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘আমরা আমাদের যৌথ লক্ষ্যের দিকে নিয়ে যায় এমন সব প্রচেষ্টাকে স্বাগত জানাই। একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি যা ইউক্রেনের সার্বভৌমত্ব  ও ভৌগোলিক অখণ্ডতা সংরক্ষণ করবে।’

তিনি আরও বলেন, ‘এটি আমাদের মহাদেশের নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করবে বলে আশা করি।

ভন ডার লেন বলেন, ‘২০২৬ সালে ইউরোপীয় কমিশন ক্রেমলিনের ওপর চাপ অব্যাহত রাখবে। ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন চলমান থাকবে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের পথে ইউক্রেনকে এগিয়ে নিতে জোরালোভাবে কাজ করবে।’

২৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাও ইউক্রেনকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি এক্সে এক বার্তায় লেখেন, ‘ইউক্রেনের প্রতি ইইউর সমর্থন অটুট থাকবে। এই সমর্থন যুদ্ধে, শান্তি কিংবা পুনর্গঠনের সময়েও থাকবে।

কস্তা সতর্ক করে বলেন, প্রয়োজনে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করতে ইইউ প্রস্তুত।

তিনি বলেন, ইইউর বিভিন্ন পদক্ষেপ ‘ইউক্রেনকে আরও শক্তিশালী করছে’, যার মধ্যে রয়েছে ‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানো এবং প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেওয়া।’

কস্তা আরও বলেন, ‘ইইউর মধ্যে একটি শক্তিশালী ও সমৃদ্ধ ইউক্রেন একটি মৌলিক নিরাপত্তা নিশ্চয়তা। আমরা আমাদের মার্কিন অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় ইউক্রেনের জন্য একটি শক্তিশালী এবং স্থায়ী শান্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছি।’

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট