মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে আজ রোববার মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

এর আগে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

আজ রোববার সকাল ১১টা ১০ মিনিটের দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এর মধ্য দিয়ে তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করার পর বিএনপির সিনিয়র নেতারা তাকে এই আসন থেকেই নির্বাচন করতে অনুরোধ করেন।

বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকার এই আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) গিয়ে ভোটার হওয়ার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন।

তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বাসসকে জানান, আইনগতভাবে তার ভোটার হতে কোনো বাধা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার করতে পারে।

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews