মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

বাউফলে বিএনপি নেতা হুমায়ুন কবিরকে ফুলেল সংবর্ধনা ‘গ্রুপিং নয়, ধানের শীষই আমাদের একমাত্র লক্ষ্য

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফলে বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে কাগজীরপুল এলাকা থেকে মিছিল সহকারে তাকে বরণ করা হয়।
মিছিলটি কাগজীরপুল থেকে পায়ে হেঁটে বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের বাসভবনে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বাউফল উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাকির হোসেন খান। তিনি বলেন, রাজনৈতিক গ্রুপিং ও মিথ্যা ষড়যন্ত্রের কারণে বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে অন্যায়ভাবে দলীয় পদ থেকে অব্যাহতির চেষ্টা করা হয়েছিল। বিষয়টি পর্যালোচনা করে পটুয়াখালী জেলা বিএনপি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার নেতৃত্বকে জরুরি বিবেচনা করে পুনরায় স্বপদে বহাল করেছে। এতে সংগঠন আরও শক্তিশালী হবে।
প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তবে দলের পক্ষ থেকে তার পূর্বের সাংগঠনিক কার্যক্রম যাচাই-বাছাই শেষে তাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য তিনি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “আজকের পর থেকে বাউফলে কোনো গ্রুপিং থাকবে না। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি নয়, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধানের শীষ প্রতীকই হবে আমাদের একমাত্র লক্ষ্য।”
হুমায়ুন কবির আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে। তিনি সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে মাঠে নামার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাকির হোসেন খান, বাউফল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু ও সদস্যসচিব মকবুল হোসেন চৌধুরী, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হিরন, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৫ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. হুমায়ুন কবিরকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেয় পটুয়াখালী জেলা বিএনপি। পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়।###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews