রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আব্দুল্লাহ আল ফারুক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি নিজে চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, চকরিয়া উপজেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে আব্দুল্লাহ আল ফারুক বলেন“রাজনৈতিক প্রতিহিংসামুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক চকরিয়া–পেকুয়া গড়তে সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করছি।”
তিনি পুরোনো বন্দোবস্ত থেকে বেরিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews