রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

পটুয়াখালী-২ (বাউফল) আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আইউব বিন মুসার মনোনয়নপত্র সংগ্রহ

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আইউব বিন মুসা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
‎এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাউফল উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ মহিব্বুল্লাহ, সহ-সভাপতি মাওলানা আবদুল জলিল, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিচুর রহমান, বায়তুল মাল সম্পাদক নুরুল আমিন আজাদীসহ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীরা।
‎এছাড়াও প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব মাহমুদ রুমী।
‎নেতৃবৃন্দ এ সময় বলেন, ইসলামী আদর্শ, মডেল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, বাউফলবাসী দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews