1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
তারাগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার! - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অভিযানে ১কোটি ১৩লক্ষ ৮০হাজার টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ।  গত ১০ দিনে তারাগঞ্জে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু! গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা!  মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। 

তারাগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার!

আলমগীর হোসেন লেবু, রংপুর।
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ডালিয়া ক্যানেল সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জাবেদ আলী (৫০)। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পীরপাড়া বাজার এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. কাসেম আলী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে , বুধবার সকালে আলমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিংমারি বিল এলাকায় ডালিয়া ক্যানেলের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট