1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
টাঙ্গাইল থেকে বিএনপির ২৫ হাজার নেতাকর্মী যাচ্ছেন ঢাকা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

টাঙ্গাইল থেকে বিএনপির ২৫ হাজার নেতাকর্মী যাচ্ছেন ঢাকা

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 দীর্ঘ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এ উপলক্ষে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইল থেকে বিএনপির অন্তত ২৫ হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন। ইতোমধ্যে অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় পৌঁছে গেছেন।

আগামীকাল বৃহস্পতিবার প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু নেতাকর্মীদের একটি রিজার্ভ ট্রেনের ব্যবস্থা করে দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬ টা ৫৫ মিনিটে টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকা ছেড়ে যাবে।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, তারেক রহমান দেশে আসবে এতে আমরা উৎফুল্ল। ওই দিন সারাদেশ ও নেতাকর্মীরা তাকে বরণ করে নেবে। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে ঢাকায় যাতায়াত, অবস্থান ও সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। টাঙ্গাইল থেকে রিজার্ভ ট্রেন এবং তিন শতাধিক বিভিন্ন গাড়িতে করে ২০ থেকে ২৫ হাজার লোকের ঢাকা যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট