1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সিরাজগঞ্জের ৬টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

সিরাজগঞ্জের ৬টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

খ.ম একরামুর হক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ থেকে খ.ম একরামুর হক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজগঞ্জের ছয়টি আসন থেকে এখন পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

গত ১৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত এসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন ও দাখিল করা যাবে বলে জানান তিনি। মনোনয়নপত্র উত্তোলনকারীরা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা ও গণঅধিকার পরিষদের প্রার্থী মল্লিকা খাতুন। সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন দলের প্রতিনিধিরা। এ ছাড়া সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আয়নুল হক, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুস সামাদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলিয়াছ রেজা রবিন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত এম আকবর আলী ও স্বতন্ত্র হিসেবে আলমগীর হোসাইন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে জামায়াতের মো. আলী আলম, ইসলামী আন্দোলনের নুরুন নবী এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মুহিত মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট