বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন নগরের খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন !

শ্রীবরদীতে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, জরিমানা ১২ লাখ টাকা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

শ্রীবরদীতে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, জরিমানা ১২ লাখ টাকা

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত অনুমোদনবিহীন ইটভাটাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ভাটাগুলোকে মোট ১২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানের অংশ হিসেবে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

 

জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় সরকারের বিধিনিষেধ অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews