মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে ১২ কোটি টাকার বিশেষ প্রকল্প ! গোবিন্দগঞ্জে স্বামী কর্তৃক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা ! বান্দরবানের লামায় নারী পর্যটকের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ ! শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ! সোনারগাঁয়ে অবৈধ দুই চুন কারখানা উচ্ছেদ, জরিমানা ৫ হাজার টাকা ! কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে  ১২ কোটি টাকার  বিশেষ  প্রকল্প ! গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ও ভর্তি প্রক্রিয়ায় চরম অনিয়মের অভিযোগ ! সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য! হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কালীগঞ্জে প্রায় দুই হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনায় প্রাণ ফিরে পেল, মুখে স্বস্তির হাসি

অতিরিক্ত ডিআইজি মহোদয়ের জামালপুর ডিএসবি শাখার বার্ষিক পরিদর্শন

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫ খ্রি.) জনাব মোহাম্মদ আনিছুর রহমান, বিপিএম-সেবা, বিশেষ পুলিশ সুপার (ট্রান্সপোর্ট) ও অ্যাডিশনাল ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), বাংলাদেশ পুলিশ, ঢাকা—জামালপুর জেলা ডিএসবি শাখার বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন।
অতিরিক্ত ডিআইজি মহোদয় জামালপুরে পৌঁছালে জেলা পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি মহোদয় ডিএসবি শাখার সার্বিক কার্যক্রম, দাপ্তরিক রেজিস্টার ও নথিপত্র গভীরভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি ডিএসবি শাখার কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ইয়াহিয়া আল মামুন এবং ডিআইও-১ জনাব এস. এম. আনোয়ার নাসিম, জামালপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews