বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শরীফ ওসমান হাদি’ আসল নাম ও পরিচিতি লাভ

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫




জুলাইয়ের গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের মধ্যে শরীফ ওসমান হাদি একজন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন গত বৃহস্পতিবার ১৮ ই ডিসেম্বর রাত পৌনে ১০ টায়।

দেশে তার লাশের কফিনে গায়ে লেখা নিয়ে সংশয় জাগে। বিভিন্ন মহলে কথা উঠে, এবং সোস্যাল মিডিয়ায় তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের কপিও প্রকাশ হয়, তার পরিপেক্ষিতে সকলে অবগতির জন্য লেখাটি। ওসমান হাদি- এই নামেই যাঁকে দেশের মানুষ চিনেছে, তবে তাঁর প্রকৃত নাম ওসমান গণি। সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় হওয়ার সময় তিনি ‘ওসমান হাদি’ নামেই পরিচিতি লাভ করেন। তবে পারিবারিক ও সরকারি নথিতে তাঁর নাম ছিল ওসমান গণি।

প্রকৃত নাম বনাম পরিচিত নাম : পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায়, ওসমান গণিই তাঁর প্রকৃত ও আইনগত নাম। জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ এবং অন্যান্য সরকারি নথিতে এই নামই ব্যবহৃত হয়েছে। অন্যদিকে, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিতি পান ‘ওসমান হাদি’ নামে- যা মূলত তাঁর আন্দোলনকালীন পরিচয়।

নাম পরিবর্তনের কারণ: জানা গেছে, ওসমান গণি তাঁর প্রয়াত পিতা মাওলানা শরিফ আব্দুল হাদি–এর নামানুসারেই ‘হাদি’ নামটি গ্রহণ করেন। আন্দোলনের সময় তিনি নিজেকে ‘শরিফ ওসমান হাদি’ হিসেবে পরিচিত করেন। এর আগে সাহিত্যচর্চায় ‘সীমান্ত শরিফ’ ছদ্মনামেও তিনি পরিচিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews