1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালীগঞ্জে চার জুয়েলারি দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

কালীগঞ্জে চার জুয়েলারি দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের কালীগঞ্জে ওজন পরিমাপ ও মানদন্ড আইনে এবং স্থানীয় পৌরসভা সরকার আইনে ৪ জুয়েলারি দোকানিকে ১৬ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা কালীগঞ্জ পৌর বাজার জুয়েলারি মার্কেটে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। এ সময় ওজন পরিমাপ সঠিক না থাকায় ওজন পরিমাপ ও মানদন্ড আইন ২০১৮ এর ৪৬  ধারায় মমতা জুয়েলার্সের মালিক সুদীপ কুমার সাহাকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেন। চৌধুরী শিল্পালয় এন্ড জুয়েলার্স ও
শান্ত জুয়েলার্সের ট্রেড লাইসেন্স না থাকায় প্রত্যেককে স্থানীয় পৌরসভা সরকার (পৌরসভা আইন) ২০০৯ এর ১০৯ ধারায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন। অন্যদিকে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জ বাজার এফ এম জুয়েলার্স দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানে ওজন পরিমাপে গরমিল থাকায় ওজন পরিমাপ ও মানদন্ড আইন
২০১৮ এর ৪৬ ধারায় মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, বিএসটিআইয়ের অনুমোদিত পরিমাপ যন্ত্র না থাকায় এবং ওজনে গরমিলের প্রমাণ পাওয়ায় জুয়েলারি দোকানিদের জরিমানা করা হয়। এছাড়া দুটি জুয়েলারি দোকানের ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি। এই অভিযান অব্যাহত থাকবে। এই সময় উপস্থিত   ছিলেন, গাজীপুর বিএসটিআই (মেট্রোলজি) পরিদর্শক মো. হাবিবুর রহমান, সহকারী বেঞ্চ মো. মাহবুবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট