মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল শনিবার যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে কূটনীতিকরা নতুন আলোচনার জন্য মিয়ামিতে একত্রিত হয়েছেন। জেলেনস্কি বলেন, ওয়াশিংটন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ছয় মাসের মধ্যে প্রথম সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিল।

জেলেনস্কি বলেন, ‘যুদ্ধ শেষ করতে রাশিয়াকে রাজি করানোর ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই আছে এবং তিনি ওয়াশিংটনকে মস্কোর ওপর চাপ বাড়াতে আহ্বান জানিয়েছেন যাতে এটি বাস্তবায়িত হয়।’

তিনি বলেন, ‘আমেরিকাকে স্পষ্টভাবে বলা উচিত: যদি কূটনীতিতে না হয়, তাহলে পূর্ণ চাপ থাকবে, পুতিন এখনও সেই ধরণের চাপ অনুভব করেননি যা থাকা উচিত। তিনি ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহ এবং সমগ্র রাশিয়ান অর্থনীতির ওপর নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এ কথা বলেন।

ইউক্রেনীয় নেতার মন্তব্য এমন এক সময় এলো যখন রাশিয়ার রাষ্ট্রদূত কিরিল দিমিত্রিভ মায়ামিতে পৌঁছেছেন। সেখানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মধ্যস্থতায় আলোচনার জন্য ইউক্রেনীয় এবং ইউরোপীয় নেতৃবৃন্দ আলোচনার জন্য একত্রিত হয়েছে।

দিমিত্রিভ সাংবাদিকদের বলেন, ‘আলোচনা গঠনমূলকভাবে অনুষ্ঠিত হচ্ছে, ‘এগুলো আজ শুরু হয়েছে এবং অব্যাহত রয়েছে এবং আগামীকালও অব্যাহত থাকবে।’

ট্রাম্পের দূতগণ এমন একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন, যেখানে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে, তবে কিয়েভের সম্ভবত কিছু ভূমি ছেড়ে দিতে হবে, যা অনেক ইউক্রেনীয় ক্ষুব্ধ।

তবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত শুক্রবার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইউক্রেনকে কোনও চুক্তিতে বাধ্য করা হবে না। তিনি বলেন, ‘ইউক্রেন এতে সম্মত না হলে কোনও শান্তি চুক্তি হবে না।’ তিনি আরও বলেন যে তিনি শনিবার তার নিজ শহর মিয়ামিতে আলোচনায় যোগ দিতে পারেন।

ইউক্রেনীয় এবং রাশিয়ান দূতগণ শেষবারের মতো আনুষ্ঠানিকভাবে সরাসরি আলোচনা করেন গত জুলাই মাসে ইস্তাম্বুলে, যার ফলে বন্দী বিনিময় হয়েছিল কিন্তু অন্য কিছু ঘটেনি।

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews