সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনায় নিহত ৩

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫



নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলী ও নরসিংপুর ঘাটের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের ডুবুরি দল। এর কয়েক ঘণ্টা ঘটনার পর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

নিহতরা হলেন, সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেলচালক মো. রফিক (৩৫) ও ভ্যানচালক মো. স্বাধীন (২৫)।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে নরসিংপুর ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি বক্তাবলী ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে এতে থাকা একটি ট্রাক হঠাৎ চালু হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ পাঁচটি যানবাহনই নদীতে পড়ে যায়। ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন। খবর পেয়ে রাতেই নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।

মোটরসাইকেলচালক রফিক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ভ্যানচালক স্বাধীন এবং মাসুদ নামে আরও দুই নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান এ বিষয়ে বলেন, ফেরি দুর্ঘটনায় আহত হয়ে রফিক নামের একজন হাসপাতালে মারা গেছেন। নিখোঁজ স্বাধীন ও মাসুদ নামের দুইজনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews