সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখোঁর সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫



আন্তর্জাতিক নিউজ ডেস্ক :    ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে পেসকভ বলেন, ‘পুতিন মাখোঁর সঙ্গে সংলাপে বসার প্রস্তুতির কথা প্রকাশ করেছেন। সুতরাং যদি পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে, তবে এটিকে কেবল ইতিবাচকভাবেই মূল্যায়ন করা সম্ভব।’ চলতি সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ বলেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপের উচিত আবারও পুতিনের সঙ্গে যোগাযোগ শুরু করা।

তিনি আরও বলেন, ‘ইউরোপীয় ও ইউক্রেনীয়দের স্বার্থেই আগামী সপ্তাহগুলোতে এই আলোচনা পুনরায় শুরু করার জন্য সঠিক কাঠামো খুঁজে বের করা জরুরি।’

এদিকে, ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়ানোর প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের নেতারা শুক্রবার ইউক্রেনকে সম্ভাব্য বাজেট ঘাটতি মোকাবিলায় ৯০ বিলিয়ন ইউরো (প্রায় ১০৫ বিলিয়ন ডলার) ঋণ দেওয়ার বিষয়ে একমত হন।

তবে এই অর্থ জোগাড়ে জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হন।

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews