সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

আমিরাতে বিজয় দিবস উপলক্ষে জমকালো টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫




সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি মোহাম্মদ জাকির, উপদেষ্টা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, ওমর ফারুক, মাকসুদুর রহমান বিপ্লব, ফিরোজ আহমেদ নয়ন, ফিরোজ খান, লোকমান খান, মুফতি মাসুম বিল্লাহ, নাসির উদ্দিন ও দুলাল সরকার।
এছাড়াও আজমানে বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহপরান বিন সাত্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ উদ্দিন রাজু, অর্থ সম্পাদক বাবর, প্রচার সম্পাদক সোহাগসহ সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন ওমর ফারুক, নাসির উদ্দীন, মোঃ শাহাবুদ্দিন, আতিকুর রহমান, মোঃ নয়ন, লোকমান হাকিম, মাসুম বিল্লাহ, কাজী মাহতাব, রুহুল কুদ্দুস, হাবিবুর রহমান বাবু, জিন্নাত শামীম আলী, মাকসুদুর রহমান ও শামীম আহমেদ।
দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। বাংলা টাইগার দলের নেতৃত্ব দেন মোহাম্মদ সালেহ উদ্দিন রাজু, ইয়ংস্টার দলের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ শাহপরান, স্বাধীন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন রাজিব এবং নিউ বাগদাদ দলের নেতৃত্ব দেন ফাহিম।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে স্বাধীন বাংলাদেশ দল নিউ বাগদাদ দলকে ৫৫ রানে পরাজিত করে শিরোপা জয় করে। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইমন এবং পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাহফুজ।
খেলা শেষে সকল খেলোয়াড়ের গলায় সম্মানসূচক মেডেল পরিয়ে দেওয়া হয় এবং বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হচ্ছে। জাতীয় দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। এই ধরনের টুর্নামেন্ট প্রবাসী তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি মানসিক প্রশান্তি প্রদান করে এবং অপরাধপ্রবণতা হ্রাসে ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতিচর্চা অব্যাহত রাখতে এ ধরনের ইতিবাচক আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews