1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবা নারীকে জামায়াত নেতৃবৃন্দের নগদ সহায়তা - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুরের ৩ কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে: আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি ! সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা ! নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ! ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ! পাবনায় পদ্মা নদী থেকে বস্তা দিয়ে মোড়ানো কিশোরীর মরদেহ উদ্ধার ! নওগাঁ সদরে হাসুয়া নিয়ে ছিনতাই: কয়েক ঘণ্টার অভিযানে গ্রেফতার ১ জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু ! মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১, কারাগারে প্রেরণ ! ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  ! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত !

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবা নারীকে জামায়াত নেতৃবৃন্দের নগদ সহায়তা

মোঃ একরামুল হক,হাটহাজারী (চট্টগ্রাম) 
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়া এক অসহায় বিধবা নারীকে ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও স্থানীয় সমাজসেবীরা।
সম্প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে বিধবা নারীর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ তার খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মিডিয়া ইউনিট ও হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল বাশার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি এডভোকেট আরিফুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও মির্জাপুর যুব ইউনিটের সভাপতি নূর খালেক শহীদ।
এ সময় বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের সহায়তায় এগিয়ে আসা উচিত।
সহায়তা পেয়ে বিধবা নারী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট