মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

সিরিয়ায় ৭০টিরও বেশি আইএস লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

গত সপ্তাহান্তে তিন আমেরিকান নিহত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার মার্কিন বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর ৭০টিরও বেশি অবকাঠামোতে  হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে তিন আমেরিকানকে হত্যার জন্য এটিকে ‘খুব গুরুতর প্রতিশোধ’ হিসেবে বর্ণনা করেছেন। ওয়াশিংটন জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীর এক বন্দুকধারী গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরায় হামলা চালায়। ওই  হামলায় দুই মার্কিন সেনা ও একজন মার্কিন বেসামরিক নাগরিক নিহত হয়।

সিরিয়ার পালমিরার শহরটি ইউনেস্কো-তালিকাভুক্ত প্রাচীন ধ্বংসাবশেষ এবং এক সময় এটি জিহাদি যোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আইএস-এর অন্তত ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।  এই সব হামলায় যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার ও কামান ব্যবহার করা হয়।

সেন্টকম জানিয়েছে, ‘মার্কিন এই অভিযানে ১০০টিরও বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। আইএসআইএস-এর পরিচিত অবকাঠামো ও অস্ত্র মজুতের স্থানগুলোই ছিল হামলার লক্ষ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘হত্যাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি যে কঠোর প্রতিশোধের কথা বলেছিলাম, সেটিই বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, যারা আমেরিকানদের ওপর আক্রমণ করবে, ‘তাদের ওপর কঠোরভাবে আঘাত করা হবে।’সেন্টকম জানিয়েছে, পালমিরার হামলার পর মার্কিন ও মিত্র বাহিনী ‘সিরিয়া ও ইরাকে ১০টি অভিযান পরিচালনা করেছে, যার ফলে ২৩ জন সন্ত্রাসী নিহত বা আটক হয়েছে।’  তবে এই নিহত ও আটককারীরা কোন গোষ্ঠীর সদস্য ছিল, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews