মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

সিংগাইরে  নিষিদ্ধ ছাত্রলীগ   ক্যাডার  দেলোয়ার হোসাইনের  সন্ত্রাসী কর্মকাণ্ড বহাল  তবিয়তে           

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫




মোস্ট ওয়ান্টেড  ” কিশোর গ্যাং  লিডার”   নিষিদ্ধ   ছাত্রলীগের   সক্রিয়   পেশাদার     ক্যাডার   মানিকগঞ্জ জেলার  সিংগাইর উপজেলার  বলধারা ইউনিয়নের  উত্তর পারিল  গ্রামের  চাঁন মিয়া বেপারীর   পুত্র  দেলোয়ার হোসাইন  এর  বিরুদ্ধে  সন্ত্রাসী কর্মকাণ্ডের  অভিযোগ  উঠেছে।  সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দেলোয়ার হোসাইনের  সহযোগী হিসেবে ছিলেন, উত্তর পারিল গ্রামের সিদ্দিক আলীর ছেলে  ফয়সাল (২৮) ও  ফাহাদ হোসেন ( ২৫)  এবং  অজ্ঞাতনামা  ৭/৮ জন ।   অভিযোগ উঠেছে ,  এই  সিন্ডিকেটের   সদস্যরা সমাজে   নাশকতা ও   নৈরাজ্য   কর্মকাণ্ড বহাল তবিয়তে   রেখেছেন।  তিক্ত অভিজ্ঞতায় স্থানীয়দের অভিযোগ,   তাঁরা   সমাজ ও রাষ্ট্রবিরোধী  অপরাধ মূলক  কর্মকান্ডে জড়িত।   তাঁদের কারনে  জেলার    সিংগাইর  উপজেলাবাসী   আতঙ্কে আছেন ।   প্রসঙ্গ ,  সিংগাইর    উপজেলার উত্তর পারিল গ্রামের   মোহর  আলীর পুত্র মোঃ রফিক ( ৫৫)   জানান,   ১৫ ডিসেম্বর রাত আনুমানিক ৮ ঘটিকার সময়  আমার বসতবাড়ির সামনে  রামকান্তপুর গ্রামের তাহের  আলীর পুত্র আবুল হোসেন (৪৫)  মোটরসাইকেল যোগে রাস্তায় ছিলেন।    একই গ্রামের চাঁন মিয়া বেপারীর পুত্র দেলোয়ার হোসাইন  (৩০)    জোড়  পূর্বক ভাবে আবুল হোসেনের  মোটর  সাইকেলের  চাবিটা  ছিনিয়ে নেয়।   পরবর্তীতে আমি বিষয়টি জানতে পেরে দেলোয়ার হোসাইনকে বলি তোদের  কী হয়েছে? তুই কেনো আবুল হোসেনের মোটর সাইকেলের চাবিটা নিয়েছিস।    তখন  দেলোয়ার হোসাইন  বলেন , আমি ওর কাছে টাকা পাই,  তাই গাড়ির চাবিটা নিয়েছি।  আমি   দেলোয়ার হোসাইনকে  বললাম,   তুমি টাকা পাবে দিনের বেলায় নিও।   এখন ওর গাড়ির চাবিটা দিয়ে দাও।   তখন দেলোয়ার হোসাইন  আমার  উপর  ক্ষিপ্ত হইয়া  আমাকে  অকথ্য ভাষায় গালিগালাজ   ভয়ভীতি প্রদর্শন  এবং  প্রাণনাশের  হুমকি দেয়।   তখন বিবাদির  চাচাতো ভাই   সাইফুল  ঘটনা স্থলে আসিয়া  ঘটনা সম্পর্কে  জানিয়া ১ নং  বিবাদির  নিকট হইতে  চাবিটা  আনিয়া দেয়। পরবর্তীতে রাত আনুমানিক  ৮.৩০ মিনিটে আমি বলধারা বাজারে   থাকাকালীন সময়ে ১ নং বিবাদির সহযোগী   নিষিদ্ধ ছাত্রলীগের  সক্রিয় পেশাদার ক্যাডার  ফয়সাল (২৮)  ও  তাঁর ভাই ফাহাদ (২৫)  আমার  উপর   ক্ষিপ্ত হইয়া আমাকে হত্যা  ও গুম করার   হুমকি দেয়।   প্রত্যক্ষদর্শীদের   সামনে   আমার বুকে পিস্তল ঠেকিয়ে   ভয়ভীতি  প্রদর্শন করে এবং  আবারো  হত্যা ও গুম করার হুমকি দেয়। আমার ডাক চিৎকারে    আশপাশের লোকজন তাড়াতাড়ি  আগাইয়া  না আসলে   আমাকে  হত্যা করতো।  তিনি আরো জানান, এই সিন্ডিকেটের বিরুদ্ধে এলাকার কেউ টুঁশব্দটিও করার সাহস পায় না।  আমিও  আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য   নিরুপায় হয়ে আমি  সিংগাইর থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছি।   উল্লেখ্য,   সিংগাইর থানা পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে  ঘটনার   তদন্ত  করায় দেলোয়ার হোসাইনগং  বাদি ও তাঁর  স্বজনদের  উপর  আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন ।   এই  সিন্ডিকেটের সদস্যদের  দেশের চলমান আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সমাজের বিশিষ্ট জনেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews