
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, তিনি আজ সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ কে খন্দকারের বয়স হয়েছিল ৯৫ বছর। ১৯৩০ সালের ১ জানুয়ারি আবদুল করিম খন্দকার জন্মগ্রহণ করেন। তিনি এ কে খন্দকার নামে পরিচিত। বর্ণাঢ্য জীবনের অধিকারী এ কে খন্দকার ২০০৯ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অংশ নিয়ে পাবনা-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ও উপ-প্রধান সেনাপতি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারত ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সূত্র: অনলাইন
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com