‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্সে দিয়ে গড়বো স্বদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলা প্রশাসন ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওকাপ-এর প্রজেক্ট ম্যানেজার সঞ্জিত কুমার নাথ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে। সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিন আহমেদ, অতিথি হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুল মাহমুদ, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জনাব জয়নাল আবেদীন, উপ-প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লতিফ এবং তথ্য আপা ইয়াসমিন আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জরিপ অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১০ লক্ষ মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে পাড়ি দিচ্ছেন। তবে প্রবাসীদের জীবন সবসময় সুখকর হয় না। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৪ হাজার ৭৪৫ জন অভিবাসী কর্মীর মৃতদেহ বাংলাদেশে এসেছে। এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক।
বক্তারা আরও জানান, ওকাপ-এর জরিপ অনুযায়ী কেবল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাতেই ৮২ জন সাব-এজেন্ট বা ট্রাভেল এজেন্সি সক্রিয় রয়েছে। কিন্তু দক্ষতাহীনতা ও ভাষাগত সমস্যার কারণে অনেক প্রবাসী বিদেশে গিয়ে বিপাকে পড়েন। তাই দালালের খপ্পরে না পড়ে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ বাদল মিয়া ও প্রবাসী অভিভাবক মোঃ জামাল মিয়া তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। উলচাপাড়ার সাব-এজেন্ট মোঃ দেলোয়ার হোসেন সুজন দক্ষ কর্মী প্রেরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ওকাপ-এর প্রজেক্ট অফিসার রথিন্দ্র কোচ, ফিল্ড অর্গানাইজার শান্ত আহম্মেদ ও মোসাঃ সীমা আক্তার। সভায় মজলিশপুর, নাটাই দক্ষিণ, রামরাইল, মাছিহাতা ও সুলতানপুর ইউনিয়নের বিদেশফেরত কর্মী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com