বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

মোঃ শওকত আলী,‎নবীনগরে বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল মানবসম্পদ তৈরি করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে অলরাউন্ডার প্রশিক্ষণের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎সার্বজনীন গ্রুপের অলরাউন্ডার প্রশিক্ষণ কর্মসূচির (২০ তম সেশন) অংশ হিসেবে অষ্টম এই সেমিনারটি শনিবার (২০ ডিসেম্বর) নবীনগর পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।

‎আয়োজক সূত্র জানায়, তরুণদের ইতিবাচক মাইন্ডসেট গড়ে তোলা, দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার বাস্তব দিকনির্দেশনা দিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে মোট ৫৬ জন উদ্যমী তরুণ-তরুণী অংশগ্রহণ করছেন, যারা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন।

‎সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “চাকরির পেছনে ছুটে নয়, নিজেদের ভেতরের সক্ষমতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। বর্তমান সময় তরুণদের জন্য সম্ভাবনার সময়। সঠিক প্রশিক্ষণ, ধৈর্য ও পরিশ্রম থাকলে যে কেউ সফল উদ্যোক্তা হতে পারে।”

‎তিনি আরও বলেন, সার্বজনীন গ্রুপ তরুণদের পাশে থেকে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে একটি দক্ষ প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে।

‎সেমিনারে উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রশিক্ষক রুমা আক্তার, সমন্বয়ক জামাল হোসেন পান্না, প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা এস. এ রুবেলসহ সংশ্লিষ্টরা। তারা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।

‎আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল দক্ষতা, যোগাযোগ কৌশল, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং বাস্তব ব্যবসায়িক ধারণা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ সহায়তা, পরামর্শ ও নেটওয়ার্কিং সাপোর্ট দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

‎সার্বজনীন গ্রুপের এই উদ্যোগ নবীনগরসহ আশপাশের এলাকার তরুণদের মধ্যে উদ্যোক্তা মনোভাব সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং টেকসই আত্মকর্মসংস্থান গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews