মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

উৎসবমুখর পরিবেশে বাউফল প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফল উপজেলার, বাউফল প্রেসক্লাবের ২০২৬–২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. জলিলুর রহমান ১৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মো. জসিম উদ্দিন ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাউফল প্রেসক্লাবের বীর উত্তম শামসুল আলম তালুকদার অডিটোরিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ উদ্দিন। প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। এছাড়া নির্বাচনী দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, প্রশাসনিক কর্মকর্তা মো. ইয়াকুব আলী এবং বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান।
মোট তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং নির্বাহী সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে এবিএম মিজানুর রহমান ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন—

মো. খলিলুর রহমান (দৈনিক সাথী),
জিতেন্দ্র নাথ রায় (দৈনিক সমকাল),
মু. আবু সুফিয়ান (দৈনিক সংগ্রাম),
অতুল চন্দ্র পাল (দৈনিক ভোরের কাগজ)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন—
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. ইউসুফ আলী সেন্টু,
কোষাধ্যক্ষ: মো. ফারুক হোসেন,
দপ্তর সম্পাদক: মো. পিয়াল হাসান,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মো. নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম,
প্রচার ও প্রকাশনা সম্পাদক: উত্তম কুমার,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোসা. কহিনুর বেগম।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বাউফল প্রেসক্লাবকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews