রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৮/১২/২৫)দলীয় সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে এ ফরম সংগ্রহ করেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য আবু সাঈদ, সাবেক নবীনগর উপজেলার সহ
সভাপতি শফিকুল ইসলাম (শফিক মোল্লা) নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, আবুল খায়ের, মফিজুর রহমান মুকুল, আবু তাহের প্রমুখ।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় কাজী নাজমুল হোসেন তাপস সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। মনোনয়ন বঞ্চিত হলেও তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে নেতাকর্মীরা তাকে নির্বাচনী লড়াইয়ে দেখতে চান।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় নেতাকর্মীরা আরও বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজী নাজমুল হোসেন তাপসকে সামনে রেখে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এ বিষয়ে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, যেহেতু মনোনয়ন্থ চূড়ান্ত নয় সেহেতু আমি এখনো আশাবাদী দল মনোনয়ন পুনর্বিবেচনা করবে। তবে
এ বিষয়ে কাজী নাজমুল হোসেন তাপসের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি নেতাকর্মীদের আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান রেখে পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন এবং সময়মতো নিজের অবস্থান স্পষ্ট করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান বলেন
“আজই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।”
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা দিন দিন বাড়ছে।
উল্লেখ্য বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষনার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বহুধাবিভক্ত বিএনপির অপর গ্রুপ মনোনয়নের বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews