বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আহম্মদ আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত  কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার অভীক্ষাপদ প্রণয়নে ব্লুম ট্যাক্সোনমির ধারণার ব্যবহার: প্রাথমিক তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের আলোকে ঐতিহ্যের বারোবাজার: ৭০০ বছরের ইতিহাস থাকলেও নেই পর্যটনের বিকাশ সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইসি’র নির্দেশনা প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বুধবার বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনাগুলো হল: নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আগামী ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

এতে বলা হয়, পোস্টাল ব্যালট পেতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ভোটারদের অবস্থান করা দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিতে হবে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews