1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
প্রবাসী সিআইপিতে আবারও শীর্ষে আরব আমিরাত ! - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

প্রবাসী সিআইপিতে আবারও শীর্ষে আরব আমিরাত !

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

প্রবাসী সিআইপিতে আবারও শীর্ষে আরব আমিরাত

নতুন তালিকায় ৮৬ জনের মধ্যে ৪১ জনই ইউএই প্রবাসী

প্রবাসী সিআইপি (এনআরবি সিআইপি) তালিকায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্বাচিত ৮৬ জন প্রবাসী সিআইপির মধ্যে ৪১ জনই ইউএই প্রবাসী, যা দেশের অর্থনীতিতে আমিরাত প্রবাসীদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণ এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনটি ক্যাটাগরিতে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে ‘এনআরবি সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)’ হিসেবে নির্বাচন করেছে।

নির্বাচিতদের মধ্যে ইউএই থেকে ৪০ জন সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে এবং একজন বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন।

সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে নির্বাচিতদের অধিকাংশই চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। এ ছাড়া কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ঢাকা, মৌলভীবাজার, সিলেট, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলার প্রবাসীরা রয়েছেন তালিকায়।
বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট