মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

পথ শিশুরা আমাদের সন্তান

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নগরীর ফুটপাত, রেলস্টেশন কিংবা বাস টার্মিনাল—সবখানেই দেখা যায় অবহেলিত পথ শিশুদের। জীবনের শুরুতেই তারা বঞ্চনার শিকার। খাবার, শিক্ষা, নিরাপদ আবাসন ও সুরক্ষা—সবকিছু থেকেই তারা বঞ্চিত। এই বাস্তবতায় নতুন ধারার মাদক প্রতিরোধ সোসাইটির উদ্যোগে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ নিঃসন্দেহে একটি মানবিক দৃষ্টান্ত।

সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সভাপতি যে কথাটি বলেছেন—“পথ শিশুরা আমার সন্তান”—এই বাক্যটিই আসলে আমাদের সমাজবোধের সংকটকে স্পষ্ট করে তোলে। রাষ্ট্র ও সমাজ যদি পথ শিশুদের সন্তান হিসেবে গ্রহণ করত, তবে তারা আজ মাদক, অপরাধ ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে যেত না।

পথ শিশুদের মাদকাসক্তি আজ একটি নীরব সামাজিক বিপর্যয়। নিরাপদ আবাসনের অভাব, পারিবারিক বন্ধনের শূন্যতা ও সমাজের অবহেলা তাদের সহজেই মাদকের দিকে ঠেলে দেয়। তাই শুধু খাবার বিতরণ নয়, তাদের জন্য স্থায়ী আবাসন, শিক্ষা ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করাই সময়ের সবচেয়ে বড় দাবি।

নতুন ধারার মাদক প্রতিরোধ সোসাইটির লক্ষ্য কেবল সাময়িক সহায়তা নয়; বরং পথ শিশুদের পুনর্বাসন ও মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনা। এ লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্র, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

পথ শিশুরা অন্য কেউ নয়—ওরাই আমাদের ভবিষ্যৎ। আজ যদি আমরা তাদের পাশে না দাঁড়াই, আগামীতে তার খেসারত দিতে হবে পুরো সমাজকে। তাই মানবিক উদ্যোগকে কেবল প্রশংসায় সীমাবদ্ধ না রেখে কার্যকর রাষ্ট্রীয় নীতিতে রূপ দেওয়াই এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews