1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কৃষ্ণ সাগরে তুর্কি পণ্যবাহী জাহাজে রাশিয়ার ড্রোন হামলা - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

কৃষ্ণ সাগরে তুর্কি পণ্যবাহী জাহাজে রাশিয়ার ড্রোন হামলা

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ইউক্রেন গতকাল শনিবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে যে, কৃষ্ণ সাগরে সূর্যমুখী তেল বহনকারী একটি তুর্কি জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া। এর এক দিন আগে ইউক্রেনের একটি বন্দরে তুর্কি মালিকানাধীন একটি জাহাজে রুশ হামলার ফলে ওই জাহাজে আগুন ধরে যায়।

ইউক্রেনের নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে ‘রাশিয়া সূর্যমুখী তেল বহনকারী তুর্কি জাহাজ ‘ভিভা’কে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ওই জাহাজটি সূর্যমুখী তেল বহন করে মিশরে যাচ্ছিল।’

ইউক্রেনের নৌবাহিনী জানায়, ১১ জন ক্রু বা নাবিকের কেউ আহত হয়নি এবং জাহাজটি তার যাত্রা চালিয়ে যেতে সক্ষম হয়েছে।

নৌবাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, ভিডিওতে একটি ক্ষতিগ্রস্ত জাহাজ দেখা যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়েছেন এবং ‘প্রতিক্রিয়া’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে বলেন, ‘এটি খাদ্য নিরাপত্তার ওপর আঘাত, ‘যেসব জাহাজের যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেগুলোতে হামলা করা রাশিয়ার দ্বারা সমগ্র বিশ্বের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের সঙ্গে আলোচনা করে ঠিক করব কীভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে। তিনি বলেন, প্রতিক্রিয়া অবশ্যই হবে।’

শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানানোর পর এটি তুর্কি জাহাজে দ্বিতীয় হামলার ঘটনা।

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট