রবিবার পীরগঞ্জ উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন শহিদ
বুদ্ধিজীবী ডা: সুজাউদ্দিন আহম্মেদ ও শহিদ অধ্যাপক গোলাম মোস্তফার কবরে পুষ্পস্তবক অর্পণ করা সহ সকল শহিদদের বিদেহী আত্মার সুখ শান্তি কামনায় দোয়াপাঠ করা হয়। সকাল ১১টায় দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছবীর হোসেন সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক এমপি ও পীরগঞ্জ থানা বিএনপির সভাপতি আলহাজ জাহিদুর রহমান জাহিদ,
পীরগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ ও শহিদ পরিবার সদস্য অধ্যাপক বদরুল হুদা প্লাবন, ইউএনও তাছবীর হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ কামাল আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, সিপিবি’র সাধারণ সম্পাদক মর্তুজা আলম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা প্রেসক্লাব
সভাপতি দৈনিক জনকন্ঠ পীরগঞ্জ প্রতিনিধি মোশাররফ হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী (মানু), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, জুলাই আন্দোলনের যোদ্ধা সাকিব আহসান প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত