বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

কলকাতায় নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উদ্বোধন করলেন মেসি

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫



তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার স্থানীয় সময় রাত আড়াইটায় কলকাতা বিমানবন্দরে পা রাখেন তিনি। তিন দিনের ভারত সফরে কলকাতার পর  হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি যাবেন মেসি।

ভারত সফরে এসে ইতোমধ্যে কলকাতায় নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উদ্বোধন করেছেন মেসি। হোটেল থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার লেক টাউনে নিজের ভাস্কর্য উদ্বোধন করেন তিনি।
এসময় মেসির সাথে ছিলেন তার সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল এবং পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বসু।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নির্মিত লোহার ভাস্কর্যে ফিফা বিশ্বকাপ ট্রফি হাতে দেখা যায় মেসিকে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্মারক হিসেবে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমকে সুজিত বসু জানান, ‘এই বিশাল ভাস্কর্যটি রেকর্ড ৪০ দিনে তৈরি করা হয়েছে। এটি একটি বিশাল ভাস্কর্য, উচ্চতা ৭০ ফুট। বিশ্বে মেসির এত বড় আর কোনও ভাস্কর্য নেই।’

মিয়ামি থেকে দুবাই হয়ে কলকাতায় পৌঁছান মেসি। কলকাতায় পা রাখতেই মেসিকে ঘিরে অনুরাগীদের মধ্যে তুমুল উন্মাদনা দেখা যায়। বিশ্ব ফুটবলের এই আইকনকে এক ঝলক দেখার জন্য কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ভিড় জমান সমর্থকরা। এসময় মেসির নামে স্লোগান ও আর্জেন্টিনার পতাকা নাড়েন ভক্তরা।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে।  কলকাতার হোটেলেই দেখা হয়েছে মেসি এবং বলিউড তারকা শাহরুখ খানের। বলিউড বাদশাকে দেখে হাসিমুখে হাত বাড়িয়ে দেন তিনি।

ভারত সফরের প্রথম দিন সন্ধ্যায় যুবভারতী স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন মেসি। ম্যাচ দিয়ে কলকাতার সূচি শেষ হবে মেসির।

ভারতে আসার আগে এক বিবৃতিতে মেসি বলেছিলেন, ‘ভারত একটি বিশেষ দেশ এবং সেখানে ১৪ বছর আগের আমার ভালো স্মৃতি আছে। সেখানে ভক্তরাও দুর্দান্ত ছিল। ভারত একটি ফুটবলপ্রেমি জাতি এবং নতুন প্রজন্মের ভক্তদের সাথে আমি দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews