1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বগুড়া-২ (শিবগঞ্জ): বেগম খালেদা জিয়ার সুস্হতার জন্য গণদোয়া মাহফিল - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

বগুড়া-২ (শিবগঞ্জ): বেগম খালেদা জিয়ার সুস্হতার জন্য গণদোয়া মাহফিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শিবগঞ্জে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার হাজীগণ, আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্রগণসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার বিকাল ৪টায় শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বরকতিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের পৃষ্ঠপোষকতায় এই গণদোয়া অনুষ্ঠিত হয়।

গণদোয়া উপলক্ষে মাঠ ও আশপাশের এলাকায় অন্তত ১৫ হাজার মানুষ উপস্হিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে দলে এসে কর্মসূচিতে অংশ নেন।

গণদোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মীর শাহে আলম বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় ঐক্যের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি জনাব তারেক রহমানসহ দেশবাসীর শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (অস্ট্রেলিয়া) রাশেদুল হকসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট