মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

সোমবার বার্লিনে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন উইটকফ

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত আগামী সোমবার বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। হোয়াইট হাউস গতকাল শুক্রবার এ তথ্য  জানিয়েছে।

রাশিয়ার সঙ্গে কিয়েভের যুদ্ধের অবসান ঘটাতে একটি পরিকল্পনার জন্য ওয়াশিংটন চাপ বাড়ানোর মধ্যেই এ বৈঠক হচ্ছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন যে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের তথ্য সঠিক। বিশেষ দূত স্টিভ উইটকফ শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

জার্মান সরকারের পক্ষ থেকে গতকাল শুক্রবার জানানো হয়েছে যে, আগামী সোমবার বার্লিনে নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এর কয়েক দিন আগেই ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছিলেন যে তারা ট্রাম্পের মূল ২৮ দফা শান্তি প্রস্তাবের ওপর ভিত্তি করে একটি হালনাগাদ পরিকল্পনা ওয়াশিংটনে পাঠিয়েছেন।

 

সূত্র : খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews