1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আবেদনকৃত রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ও জামানত কমানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ 

আবেদনকৃত রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ও জামানত কমানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

জাহিদ হাসান :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আবেদনকৃত রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে নিবন্ধন প্রদান এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত ১০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চার জোটভুক্ত দলের নেতৃবৃন্দ।

শনিবার ১৩ তারিখ সকাল ১২টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণকারী নেতারা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন আবেদনকৃত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে সকল যোগ্য রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া জরুরি।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নিউটন অধিকারী বলেন, “নির্বাচন কমিশন আমাদের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে। বারবার আবেদন করা সত্ত্বেও আমাদের ন্যায্য দাবি উপেক্ষা করা হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।”

তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য বিদ্যমান উচ্চ জামানতের শর্ত সাধারণ ও নতুন রাজনৈতিক দলগুলোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই জামানত কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি।

মানববন্ধনে বক্তারা দ্রুত তাদের দাবিসমূহ বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট