রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

মেসির সাক্ষাৎ পেলেন বলিউড বাদশা

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
লিওনেল মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় আসার কথা নিজেই জানিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকার কথাও ছিল পরিকল্পনায়। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ছোট ছেলে আব্রামকে নিয়ে মেসির সঙ্গে সাক্ষাৎ করলেও মাঠে আর যাওয়া হয়নি কিং খানের। হোটেল থেকেই সরাসরি বিমানবন্দরের পথে রওনা হয়ে ফিরে গেছেন মুম্বাই।

একটি সূত্রে জানা গেছে, কলকাতায় পৌঁছে হোটেলেই মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ খান। সেখানে আব্রাম ছবি তোলে ফুটবল তারকার সঙ্গে। পরে মেসি ও শাহরুখ একসঙ্গে ফ্রেমবন্দিও হন। তবে যুবভারতীতে যাওয়ার আর সুযোগ হয়নি বাদশার।

প্রায় প্রতি বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকেন শাহরুখ খান। এ বছর সেখানে তার অনুপস্থিতি অনুরাগীদের খানিকটা হতাশ করেছিল। তবে মেসির কলকাতা সফর ঘিরে ভক্তদের আশা ছিল, অন্তত যুবভারতীতে এক ফ্রেমে দেখা যাবে বিশ্বফুটবল তারকা ও বলিউড বাদশাকে। শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি।

কেন মাঠে গেলেন না শাহরুখ? জানা গেছে, মেসিকে দেখতে ভোর থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। মেসি মাঠে পৌঁছানোর পর তাকে ঘিরে ধরে প্রায় ৭০-৮০ জন। গ্যালারি থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না তাকে। চড়া দামে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। মুহূর্তের মধ্যে মাঠজুড়ে তৈরি হয় বিশৃঙ্খলা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুত মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় মেসিকে। নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয় পরবর্তী সব কর্মসূচি। সেই কারণেই যুবভারতীতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন শাহরুখ খানও। এরপর হোটেল থেকে সরাসরি বিমানবন্দরে গিয়ে মুম্বাই ফিরে যান তিনি।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews