সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

১১ মাস পর জনসম্মুখে নোবেলজয়ী মাচাদো

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫



নরওয়ের অসলোতে ১১ মাস পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা দিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক নেতা মারিয়া কোরিনা মাচাদো।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে শহরের একটি হোটেলের বারান্দায় সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

এ বছর নোবেল শান্তি পুরস্কার পেলেও, দেরিতে নরওয়ে পৌঁছানোর কারণে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মাচাদো। তাই, তার অনুপস্থিতিতেই পুরস্কার প্রদান সম্পন্ন করা হয়।

গত ১১ মাস ধরে আত্মগোপনে থাকা মাচাদোর শেষ জনসম্মুখে উপস্থিতি ছিল চলতি বছরের ৯ জানুয়ারি, করাকাসে।

ওই দিন তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

 

সূত্র : খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews