বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

চীন-রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান-ন্যাটো’র গভীর উদ্বেগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

চীন-রাশিয়ার সাম্প্রতিক যৌথ যুদ্ধবিমান টহল নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে ন্যাটো ও জাপান। এ বিষয়ে একমত হয়েছেন ন্যাটো প্রধান মার্ক রুটে এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি।

বুধবার রাতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তাইওয়ান ইস্যুতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যে বেইজিং ক্ষুব্ধ হয়। এর ফলে জাপান-চীনের সম্পর্কে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতেই মঙ্গলবারের ঘটনাটি ঘটে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উভয় পক্ষ এই ঘটনাটি নিয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একে অপরের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখতে সম্মত হয়েছে।’

বিবৃতিটি ন্যাটো প্রধান রুটে এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমির মধ্যে অনুষ্ঠিত ১৫ মিনিটের এক ভিডিও কনফারেন্সের পর দেওয়া হয়েছে।

কোইজুমি রুটেকে আরও জানান, সম্প্রতি চীনা যুদ্ধবিমান তাইওয়ান সংলগ্ন আকাশে জাপানি বিমানের দিকে রাডার লক করে।

টোকিওর তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাশিয়ার দুটি টু-৯৫ পারমাণু সক্ষম বোমারু বিমান জাপান সাগর থেকে উড়ে গিয়ে পূর্ব চীন সাগরে চীনের দু’টি এইচ-৬ বোমারু বিমানের সঙ্গে মিলিত হয়। এরপর তারা যৌথভাবে জাপান ঘিরে টহল চালায়।

এ ঘটনায় জাপান জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান পাঠায়।

এদিকে, মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জানায়, একই দিনে রাশিয়া ও চীনের যুদ্ধবিমান তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলেও প্রবেশ করে। তখন সিউলও যুদ্ধবিমান মোতায়েন করে।

চীন পরে নিশ্চিত করে, রাশিয়ার সঙ্গে এ মহড়া তাদের ‘বার্ষিক সহযোগিতা পরিকল্পনা’র অংশ।

রাশিয়া জানায়, এটি একটি নিয়মিত মহড়া। যা আট ঘণ্টা ধরে চলে। এ সময় বিদেশি যুদ্ধবিমানও তাদের অনুসরণ করে।

গত মাসে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, তাইওয়ানে চীনের হামলা হলে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করবে।

এদিকে, বেইজিং তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকি দিয়ে আসছে।

 

সূত্র : টোকিও থেকে এএফপি এ খবর জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews