গতিশীল জীবনযাত্রায় নারী এখন পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। শিক্ষাক্ষেত্র থেকে কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছেন নারীরা। এমনটাই চেয়েছিলেন বেগম রোকেয়া। তবে সমাজবিজ্ঞানী ও নারী নেত্রীদের ভাষ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা নিজ নিজ যোগ্যতায় এগিয়ে গেলেও নারী সুরক্ষায় পিছিয়ে আছে। ঘরে-বাইরে নারীদের নিরাপত্তা নেই। নারীদের ওপর নেমে আসছে নানা ধরনের নির্যাতন ও সহিংসতা। ‘আমিই রোকেয়া’ শিরোনামে এবং নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি। এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও সরকারিভাবে দিবসটি পালিত হচ্ছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ১০ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের সভাপতিত্বে , সমাজসেবা বিষয়ক কর্মকর্তা নূরনবী,
এর সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ,ফয়জুর রহমান, মৎস্য বিষয় কর্মকর্তা, সুবর্ণচর, নোয়াখালী,আফরোজা বেগম,নিজেরা করি এনজিও, কর্মকর্তা, সুবর্ণচর,নোয়াখালী।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন, এনজিও কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দগন।জ
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত