1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শাহবাজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন  - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

শাহবাজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন 

মোহাম্মদ আলি , চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

আজ সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল ১০:০০টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের এসএ আইডিয়াল বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।

শাহবাজপুর ইউনিয়ন আমির অধ্যাপক তোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগর আমির, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এবং ৪৩-চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা ড. কেরামত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান এবং উপজেলা সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ইসলাম।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ড. কেরামত আলী চিকিৎসাসেবা গ্রহণের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ক্যাম্পে সাধারণ জনগণের জন্য বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রেসক্রিপশন ও পরামর্শ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট