মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

রূপগঞ্জের জঙ্গল বাড়ি রিসোর্টে হামলা ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজদের নামে মামলা রুজু

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫




নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে জঙ্গল বাড়ি রিসোর্টে চাঁদাবাজরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দেওয়াই ওই রিসোর্টের দুই কর্মচারীকে বেধরক পেটানো হয়েছে।
‎এই ঘটনায় ৬ ডিসেম্বর শনিবার সকালে ওই রিসোর্টের মালিক রিপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে, গত ১ ডিসেম্বর বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের হানকুর এলাকার জঙ্গলবাড়ি রিসোর্টে এ ঘটনা ঘটে। রিসোর্টের মালিক রিপন মিয়া জানান, হানকুর এলাকায় জঙ্গলবাড়ি নামে তার একটি রিসোর্ট রয়েছে। ওই রিসোর্টে দীর্ঘদিন ধরে জিন্দা এলাকার মুন্না মিয়া, সোহান ও রাজিবসহ তাদের লোকজন প্রতিমাসে এক লাখ টাকা করে চাঁদা দাবি করে আসছিল।
‎দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় এক ডিসেম্বর বিকেলে মুন্না মিয়া, সোহান ও রাজীবসহ ১০ থেকে ১২ জনের একদল চাঁদাবাজ রামদা ছুরি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্র সস্ত্রসজ্জিত হয়ে ওই রিসোর্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা রিসোর্টে থাকা সিসি ক্যামেরা ও মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয়। বাধা দেওয়ায় রিসোর্টের কর্মচারী আকিব ও সানি নামের দুজনকে পিটিয়া আহত করা হয়। প্রতিমাসে এক লাখ টাকা চাঁদা না দিলে আবারো হামলা করবে বলে হুমকি দিয়ে হামলা করে চলে যায়। এ ঘটনায় রিপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন।
‎ রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, যেহেতু মামলা রুজু হয়েছে আসামিদের গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
‎
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews